Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুসের ভিডিও ভাইরাল

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষককে শোকজ

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষককে শোকজ

Advertisement

ঈশ্বরগঞ্জের কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে দপ্তরি নিয়োগের নামে ২ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার  অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বুধবার এ বিষয়ে যুগান্তরে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার বিষয়টি সরেজমিন অনুসন্ধান করা হয়। তবে এদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাজমুল হককে পাওয়া যায়নি।

এদিকে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে স্থানীয় নাপ্তের বাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচিতে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হক এক দিনের ছুটিতে রয়েছেন। তাকে শোকজ করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, ‘শোকজের বিষয়টি শুনেছি। তবে এখনো চিঠি হাতে পাইনি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম