Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গফরগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম

গফরগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তকে কান্দিপাড়া বাজার থেকে ওইদিন রাতেই গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিত কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ আগস্ট বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানের কলাবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বৃদ্ধ ছমির উদ্দিন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটি মহল।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম