ফরিদপুরে নতুন ৪২ হাম রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৫ হাজার
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের শুরু থেকে ২৮ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৪১ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে এবং হাম-সম্পর্কিত জটিলতায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে মোট ৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৪৭৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে চলতি বছরের শুরু থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে পুরোনো ৭ জন ও নতুন ১২ জনসহ মোট ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরোনো ৫১ জন ও নতুন ৩০ জনসহ মোট ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। দুই হাসপাতালে বর্তমানে মোট ১০০ জন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে মোট ৪ হাজার ৭৮৮ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, শুক্রবারের তথ্যে ফরিদপুর জেলার ২২ জন এবং অন্যান্য জেলার ১০ জন সন্দেহভাজন হাম রোগীর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

