Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চার শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করালো জামায়াত

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

চার শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করালো জামায়াত

লাকসামে প্রায় চার শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: যুগান্তর

Advertisement

লাকসামে প্রায় চার শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। 

ডা. তারেকুল ইসলামের নেতৃত্বে ১২৩টি বুথে অর্ধশত অভিজ্ঞ টেকনিশিয়ান ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এ সেবা দেন।

দিনব্যাপী সুন্নাতে খৎনা সেবা নিতে আসা শিশু, অভিভাবক ও বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সুন্নাতে খৎনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মুহাম্মদ বদিউল আলম সুজনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সুন্নাতে খৎনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। 

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি একেএম শাহআলম, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরে আলম প্রমুখ।  

অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা জানান, সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে এলাকার শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দেওয়ার উদ্দেশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বুথের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ডিভাইস ও কসমেটিক সার্জারি পদ্ধতিতে সুন্নতে খৎনা কার্যক্রম সম্পন্ন করছে। 

শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা-ব্যবস্থা নিশ্চিত করে এ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এ সময় শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম