বারহাট্টায় লতা তুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার বারহাট্টায় বাড়ির পাশে লতা তুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে রাশিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর ২টায় উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাশিদা বেগম ভাটি নোয়াপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশিদা বেগম একজন সহজ-সরল মানুষ ছিলেন। ঘটনার দিন সারা দিন এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুর ২টার দিকে তিনি বাড়ির পাশে লতা তুলতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে মাটিতে পড়ে যান।
পরে আশপাশের লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
