Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেয়ের বেপরোয়া চাল-চলন, বাবার কঠিন সিদ্ধান্ত

Icon

পাইকগাছার (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

মেয়ের বেপরোয়া চাল-চলন, বাবার কঠিন সিদ্ধান্ত

প্রতীকী ছবি

Advertisement

খুলনার পাইকগাছায় পরিবারের অবাধ্য, উচ্ছৃঙ্খল ও ধর্মীয় অনুশাসন অমান্য করে অসামাজিক জীবন-যাপন করায় নিজের মেয়েকে ত্যাজ্য করেছেন এক বাবা।

রোববার নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে মেয়ে ইসরাত জাহান মুন্নিকে (৩০) ত্যাজ্য ঘোষণা করেন উপজেলার কপিলমুনির রেজাকপুর গ্রামের মো. নূর ইসলাম খানের ছেলে মো. মহাসীন খান।

এফিডেভিট ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, নিজ মেয়ে ইসরাত জাহান মুন্নিকে ইতোপূর্বে বহুবার তার সব অপকর্মে নিষেধ ও নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। তার অবাধ্য ও বেপরোয়া  চাল-চলনের কারণে পরিবারের মানসম্মান নষ্ট  হচ্ছে। যে কারণে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঘোষণাপত্রে তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তিনি কখনও তাকে কন্যা বলে স্বীকার করবেন না। সেও তাকে পিতা বলে দাবি করতে পারবে না। আজ হতে ইসরাত জাহান মুন্নিকে তার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। এমনকি তার মৃত্যুর পরও সে বা তার স্থলাভিষিক্ত কোনো ব্যক্তি বা প্রতিনিধি কোনো অজুহাতে তার কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওয়ারিশ দাবি করতে পারবে না। করলেও তা সর্ব আদালতে অগ্রাহ্য ও বাতিল বলে গণ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, অত্র ঘোষণাপত্র স্থায়ীভাবে বলবত ও বহাল থাকবে। তিনি তার জীবদ্দশায় কখনো তার মুখদর্শন ও বাক্যালাপ করবেন না। সে তার ত্যাজ্য ঘোষণাপত্র অমান্য করে জোরজবরানে তার বাড়িতে প্রবেশ করে কারো জানমালের কোনো প্রকার ক্ষতিসাধন বা সম্পত্তি দখলের চেষ্টা করলে তা আইনত আমলে আসবে না।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে মেয়েটি পার্শ্ববর্তী নাছিরপুর গ্রামের মজিদ গাজীর ছেলের সঙ্গে সম্ভবত প্রেম করে বিয়ে করে সেখানে ঘর-সংসার করছেন। পিতার অমতে বিয়ে করায় এটা হতে পারে।

মেয়েটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মেয়ের পিতা মহাসীন খান জানান, ঘোষণাপত্র মোতাবেক ইসরাত জাহান মুন্নি তার মেয়ে নয়। সে যদি কখনো কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে তবে সেই দায়ভার পরিবারের কেউ বহন করবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম