Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরকত উল্লাহ বুলু

একাত্তরকে যারা অস্বীকার করে তাদের এ দেশে থাকার অধিকার নেই

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

একাত্তরকে যারা অস্বীকার করে তাদের এ দেশে থাকার অধিকার নেই

ফাইল ছবি

Advertisement

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু বলেছেন, যারা একাত্তর, মুক্তিযুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে অস্বীকার করে তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে। তাদের এ দেশে থাকার অধিকার নেই।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পেছনে লাখো মানুষের আত্মত্যাগ রয়েছে। সেই ইতিহাসকে বিকৃত বা অস্বীকার করে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লা বুলু এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পালন করা হচ্ছে। মাছের পোনা অবমুক্তের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ সময় জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম