Logo
Logo
×
   

সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী আকাশ গ্রেফতার

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী আকাশ গ্রেফতার

গ্রেফতার নুরুজ্জামান আকাশ মোল্লা। ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের প্রধান শুটার দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী মো. নুরুজ্জামান আকাশ মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে আকাশকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আকাশ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার বুলবুল আহমেদের ছেলে। তবে আকাশ তার পরিবার নিয়ে রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন বাড়িতে বসবাস করতেন। গত কয়েক বছর নিষ্ক্রিয় হলেও একসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল আকাশ।

পুলিশ জানায়, আকাশের গ্রামের বাড়িতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী রায়হান অবস্থান করছিল। এ সংবাদ নিশ্চিত হয়ে পুলিশ আকাশের বাড়িতে ২৯ জুলাই রাতে অভিযান চালায়। এ সময় আকাশের সহযোগিতায় ডেভিড ইমনের সহযোগী রায়হান ভবনের দোতলার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।  

পুলিশ আরও জানায়, আকাশ ও রায়হান এর আগে খুলনাসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে ছিলেন। এরপর থেকে আকাশ মোল্লার গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আকাশকে তার রামপুরের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী হিসেবে কাজ করত আকাশ মোল্লা। এছাড়া এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার খবর পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম