Logo
Logo
×
   

সারাদেশ

ফুসলিয়ে মসজিদের ছাদে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

ফুসলিয়ে মসজিদের ছাদে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফুসলিয়ে মসজিদের ছাদে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি মসজিদের ছাদে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

পরে শিশুটি পরিবারকে এ ঘটনা জানালে তার মা বাদী হয়ে রোববার ব্রাহ্মণপাড়া থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, শিশুটির মায়ের করা মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম