মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মারুফ হোসেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
আকস্মিক পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম বিষয়ে খোঁজখবর নেন।
|
ফলো করুন |
|
|---|---|
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) আকস্মিক পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা গ্রহণের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
এ সময় ড. খন্দকার মারুফ হোসেন হাসপাতালের টয়লেট, প্যাথলজি বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে ড. খন্দকার মারুফ কুমিল্লা জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্দেশনা দেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মেঘনার সাধারণ মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান, সেটি নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্যসচিব সালাহউদ্দিন সরকারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-6a9ecdcf7032a.jpg)