Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাকরি দেওয়ার কথা বলে শহরে নিয়ে ধর্ষণ, ৮ মাসের অন্তঃসত্ত্বা বিধবা

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

চাকরি দেওয়ার কথা বলে শহরে নিয়ে ধর্ষণ, ৮ মাসের অন্তঃসত্ত্বা বিধবা

Advertisement

চাকরি দেওয়ার কথা বলে ময়মনসিংহ শহরে নিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের আশ্বাসে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন তিনি। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) দায়িত্ব দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যাংকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীকে ময়মনসিংহ শহরে নিয়ে যান মামুন। পরে একটি হোটেলে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি মামুনকে জানালে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলা করার পর অভিযুক্তের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই পিন্টু রায় জানান, সোমবার ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে তার ব্যবহৃত তিনটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম