Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবান সদর উপজেলার পিআইও বরখাস্ত

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

বান্দরবান সদর উপজেলার পিআইও বরখাস্ত

মিল্টন দস্তিদার

Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিল্টন দস্তিদার বান্দরবান সদরের পিআইও হিসেবে কর্মরত থাকার আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করে দুদক। 

গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেফতার করে গত ২৩ জুলাই চাঁদপুর জেলা কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে বা নতুন কোনো পদে যোগ দিতে পারবেন না।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান জানান, পিআইও মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরখাস্তের আদেশ আসে। সেই অনুযায়ী তার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেখানে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালেও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম