দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু
Advertisement
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কাউনিয়ায় দুই ছেলের মারামারির দৃশ্য দেখে সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মহির উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ বাগ ইউনিয়নের বলভবিষু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মহির উদ্দিন মোটরসাইকেলযোগে গুলশান মোড় বাজারে নিজ দোকানের সামনে পৌঁছে তার দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামের মধ্যে মারামারির দৃশ্য দেখতে পান। এ ঘটনা দেখে মহির উদ্দিন মোটরসাইকেলের ওপর থেকে মাটিতে পড়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহির উদ্দিনের ছোট ছেলে রশিদুল ইসলাম বেশ কিছুদিন ধরে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে। এ খবর জানতে পেরে বাবা মহির ও বড় ভাই মাইদুল ইসলাম তাকে দোকানে বসতে নিষেধ করেন। ঘটনার দিন দোকানে বসা ও ক্যাশ বাক্স থেকে টাকা নেওয়ার দৃশ্য দেখে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়।
ওসি শিয়াব উদ্দিন বলেন, মহির উদ্দিন চোখের সামনে দুই ছেলের মারামারির দৃশ্য দেখে তা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

-6aa2d41ac3994.jpg)