Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

মাগুরা-যশোর যুবদলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটির হুঁশিয়ারি

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

মাগুরা-যশোর যুবদলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটির হুঁশিয়ারি

Advertisement

নানা অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল ও যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাকে চূড়ান্তভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় যুবদল।

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের সতর্ক করা হয়েছে।

পত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকার পরও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে একাধিক অভিযোগ এসেছে। সংগঠনবিরোধী এসব কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর। দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থি এসব কর্মকাণ্ড থেকে বিরত থেকে সতর্কতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

পত্রে আরও বলা হয়, সতর্ক করার পরও এর ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।

মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ দলের বিভিন্ন সূত্র কেন্দ্রীয় কমিটির এ সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, এর আগে গত ৪ মে মাদক ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে ওয়াসিকুর রহমান কল্লোল ও আনসারুল হক রানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। শোকজের পর এবার তাদের চূড়ান্তভাবে সতর্ক করল কেন্দ্রীয় যুবদল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম