বৈঠককালে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ভালুকায় বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খারুয়ালী এলাকার এসবিএফ ইটভাটার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬), তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), সেলিমের ছেলে সিয়াম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজার এলাকার শামীমের ছেলে রনি (২০)।
পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়ে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বৈঠক করার সময় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
