স্কুলের সামনে ডোবায় খেলতে গিয়ে ২ শিশুর মৃত্যু
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডোবায় পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। শাহাদত একই গ্রামের সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের সামনে খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।
খালিয়াজুড়ী থানার ওসি নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
