১৩ ইউনিয়নে বিএনপির ১০৪ চেয়ারম্যান প্রার্থী!
Advertisement
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে আগাম নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হওয়ার গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও ১৩টি ইউনিয়নে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। হাটে-বাজারে ও চায়ের দোকানে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোড় আলোচনা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে দলীয় সমর্থনের আশায় ১৩টি ইউনিয়ন থেকে ইতোমধ্যে ১০৪ জন চেয়ারম্যান প্রার্থী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। উপজেলা বিএনপি সূত্র জানায়, বীর বেতাগৈর ইউনিয়নে ৮ জন, মোয়াজ্জেমপুরে ৯ জন, নান্দাইলে ১০ জন, চণ্ডীপাশায় ৮ জন, গাংগাইলে ৯ জন, রাজগাতীতে ৮ জন, মুশুল্লীতে ৫ জন, সিংরুইলে ৮ জন, আচারগাঁওয়ে ৭ জন, শেরপুরে ১৩ জন, খারুয়ায় ৬ জন, জাহাঙ্গীরপুরে ৮ জন এবং চরবেতাগৈর ইউনিয়নে ৫ জন প্রার্থী আবেদন করেছেন।
মনোনয়ন প্রত্যাশীরা মাঠের জনপ্রিয়তা ও দলের ত্যাগের মূল্যায়নের দাবি জানিয়েছেন। প্রার্থীরা চাইছেন দলীয় সমর্থন পেয়ে বিজয়ের হ্যাটট্রিক করতে।
উপজেলা বিএনপির(আহবায়ক কমিটি) সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, দলীয় প্রতীক না থাকলেও যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। প্রার্থীদের জনপ্রিয়তা, দলে সক্রিয় ভূমিকা, গ্রহণযোগ্যতা ও অতীত ত্যাগ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
