Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকা-কুমিল্লার বিকল্প মহাসড়ক দিগন্ত পালটে দেবে: মনিরুল হক

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

ঢাকা-কুমিল্লার বিকল্প মহাসড়ক দিগন্ত পালটে দেবে: মনিরুল হক

অজিতগুহ কলেজে বক্তব্য রাখছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা-ঢাকার বিকল্প মহাসড়ক হলে অবহেলিত কুমিল্লা উত্তরাঞ্চলের দিগন্ত পাল্টে যাবে। এতদাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চাপ কমবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অজিতগুহ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আমার দীর্ঘদিনের আন্দোলন কুমিল্লা সরাসরি রেললাইন স্থাপন। আলহামদুলিল্লাহ, বাজেটে রেললাইন সরাসরি নির্মাণের বিষয়ে অনুমোদন হয়েছে। শিগগিরই কাজ দৃশ্যমান হবে। ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু হলে রাজধানীটাই কুমিল্লা চলে আসবে। ঢাকা গিয়ে কুমিল্লার লোকজন অফিস করতে পারবে। এ অঞ্চলের জীবনমান সহজ হয়ে যাবে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা ভাষাসৈনিক অজিতগুহ কলেজকে জাতীয়করণের আশ্বাস দিয়ে তিনি বলেন, এ কলেজকে জাতীয়করণের জন্য আমি সংসদে দাবি তুলব, প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাব। এ কলেজের আলাদা আরেকটি ক্যাম্পাস গোমতীর উত্তরে করতে হবে। কর্তৃপক্ষকে বলেছি ৫ একর জমি দেখতে। সেখানে আধুনিক সব সুবিধাসহ আলাদা ক্যাম্পাস করা হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে মনিরুল হক বলেন, শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি। নীতি-নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। তোমরা পড়াশোনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির সেবা করবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। 

অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সাহরীয়ার আকতার, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আখতার হোসাইন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

বুলেট বৈরাগী হত্যা: চার্জশিটে ৫ জন, ৩ আসামি ‘ভাসমান’

বুলেট বৈরাগী হত্যা: চার্জশিটে ৫ জন, ৩ আসামি ‘ভাসমান’

একই পাড়ায় শ্যালক-দুলাভাই চেয়ারম্যান প্রার্থী, বেকায়দায় গ্রামবাসী

একই পাড়ায় শ্যালক-দুলাভাই চেয়ারম্যান প্রার্থী, বেকায়দায় গ্রামবাসী

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

আরও পড়ুন

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম