Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

Advertisement

জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন ২৫ কেজি টিএসপি এবং ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগেই পালুহাটি বাজারের কীটনাশক ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজন সটকে পড়েন। তিনি অচিন্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র।

এদিকে একই সময়ে পালুহাটি বাজারে অবৈধভাবে প্রায় ২ টন সার মজুত করার অভিযোগে পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের পুত্র আতাউর রহমানের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও আফিয়া আমীন পাপ্পা জানান, দোকানে অবৈধ সার জব্দ করা হয়েছে এবং দোকানটি সিলগালা করে ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ জানান, জব্দকৃত সার নকল সার বলেও অভিযোগ রয়েছে। সেজন্য নমুনা সংগ্রহ করে সেখানে টেস্টের জন্য প্রেরণ করা হবে।

আতাউর রহমান জানান, আমার সারের লাইসেন্স নেই। ছোট ভাই আবুল কাসেমের খুচরা সারের লাইসেন্সে ব্যবসা করে আসছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম