Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যু

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যু

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষে তোতা আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোতা আলী ওই গ্রামের মৃত আসজ্জামানের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিবেশী মৃত সাদত আলীর ছেলে রবি মিয়ার সঙ্গে তোতা আলীর পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রবি মিয়া বাঁশের লাঠি দিয়ে তোতা আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তোতা আলীকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম