Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তবুও বিল ২৪ হাজার টাকা

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তবুও বিল ২৪ হাজার টাকা

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে গত তিন বছর ধরে বিচ্ছিন্ন থাকা এক আবাসিক বিদ্যুৎ সংযোগের বিপরীতে ২৪ হাজার ৪৬০ টাকার ‘ভুতুড়ে’ বিল দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চণ্ডীপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের বাসিন্দা মো. রুকন উদ্দিনের সঙ্গে।

এ নিয়ে বিদ্যুৎ বিল সংশোধনের দাবিতে তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রাহক রুকন উদ্দিনের আবাসিক মিটারটি ২০২৩ সাল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। পুরাতন মিটারটিতে কারিগরি ত্রুটি বা ‘অটো পালস’ (সংযোগ ছাড়া নিজে থেকেই ইউনিট ওঠা) সমস্যার কারণে আগে থেকেই অসঙ্গতিপূর্ণ বিল আসছিল। পরবর্তীতে তিনি মিটার পরিবর্তন ও পুনঃসংযোগের আবেদন জানালে বিদ্যুৎ অফিস থেকে পুরাতন মিটারটি সরিয়ে একটি নতুন মিটার স্থাপন করে দেওয়া হয়।

তবে বিপত্তি ঘটে নতুন মিটার চালুর পরপরই। পরের মাসের বিলে দেখা যায়, নতুন মিটার অনুযায়ী বিল না করে, সেই নষ্ট ও অটো পালস হওয়া পুরাতন মিটারের কাল্পনিক ইউনিট যোগ করে মোট ২৪ হাজার ৪৬০ টাকার বিল পাঠানো হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সংযোগের বিপরীতে এমন বিশাল অংকের বিল দেখে হতবাক ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মো. রুকন উদ্দিন বলেন, দীর্ঘদিন মিটার বিচ্ছিন্ন ও নষ্ট থাকার পর অফিস নতুন মিটার দিল। আশা ছিল সঠিক বিল পাব, কিন্তু পুরাতন নষ্ট মিটারের ভুতুড়ে বিল আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা পরিশোধ করা অসম্ভব।

এ বিষয়ে নান্দাইল জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে দ্রুত বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম