সিলিন্ডারের আগুনে দগ্ধ শিউলী রানীর মৃত্যু
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামে সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে শিউলী রানী বিশ্বাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিউলী রানী বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলিন্ডারের আগুনে দগ্ধ হন শিউলী রানী। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, মৃতের আত্মীয়-স্বজনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে মিন্টু বিশ্বাসের ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। তিনি গোপালপুর বাজারে একটি প্লাস্টিকের দোকান পরিচালনা করেন। আগুনের ঘটনায় পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
