Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের জেলা সম্পাদক গ্রেফতার

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের জেলা সম্পাদক গ্রেফতার

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের জেলা সম্পাদক গ্রেফতার

Advertisement

ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ ঘোষিত মেহেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।

বৃহস্পতিবার দুপুরে দর্শনা সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এমএ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকায় মোজাহার আলী বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে মেহেরপুরের গাংনীর উদ্দেশে রওনা হয়।

এমএ খালেকের ছেলে আসিফ রেজা বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তার হার্টে ব্লক রয়েছে। বাইপাস সার্জারি করানোর জন্য তাকে ভারতে নিয়ে যাচ্ছিলাম; কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। আমার জানামতে, আমার বাবার নামে কোনো নিয়মিত মামলা নেই। যে কয়টি মামলা রয়েছে, সেগুলোতে তিনি জামিনে রয়েছেন।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, এমএ খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই করতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে মেহেরপুরের গাংনীতে তার সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এতে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে গাংনী থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মো. তারিক জানান, এমএ খালেকের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় তাদের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এমএ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় ২০২৫ সালের ১৩ এপ্রিল একটি মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন

অভিযোগ রাশেদ খাঁনের শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম