কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেলে ঝটিকা মিছিল
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারে এ মিছিল করা হয়েছে।
মিছিলের একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, বুধবার গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলযোগে বসুরহাট বাজারে ঢোকেন। এ সময় তাদের হাতে মশাল দেখা যায়। তাদের স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওটি পোস্ট করেন কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন। সেখানে কমেন্ট করেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কার্যক্রম নিষিদ্ধ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
