Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২ ও গ্রেফতার ৩

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২ ও গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

Advertisement

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর হামলার ঘটনা ঘটে। এসময় ওসিসহ দুইজন আহত। অপর আহতের নাম এস আই আশিক। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে শহরের ভৈরবপুর এলাকার ২৯ নং রেলওয়ে সেতুর কাছে ঘটনাটি ঘটেছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো— ভৈরবপুর এলাকার সাইম (৩০), পঞ্চবটি এলাকার রবিন (৩৭) ও জগনাথপুর এলাকার রাজিব। ঘটনার সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপসহ তাদের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে। এবিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে। 

প্রত্যক্ষদর্শী গণঅধিকার পরিষদ নেতা  ইমতিয়াজ কাজল জানান, আমি ভোরবেলা মর্নিং ওয়ার্ক করার সময় ভোর সাড়ে ৪ টায় বাসস্ট্যান্ড এলাকায় এক যাত্রী বলেন ছিনতাইকারীরা তার ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা রেলস্টেশনে যেতে সাহস পাচ্ছিলনা। আমি নিজে রিকশা পাহারা দিয়ে কয়েকজন যাত্রীকে স্টেশন পৌঁছে দিই। রেলস্টেশন থেকে ফেরার সময় রেলসেতুর কাছে কয়েকজন পুলিশ দেখতে পাই। এসময় ছিনতাইয়ের খবর পেয়ে থানার ওসি মাহবু্ুবুর রহমান ঘটনাস্থলে আসেন। তখন আমি দেখতে পাই পুলিশের গাড়ির সামনের গ্লাস ভাঙা।

পুলিশকে বিষয়টি জিজ্ঞাসা করলে তারা জানায়, ১০/১৫ জন ছিনতাইকারী গাড়িতে রেললাইনের পাথর মেরে ভাঙচুর করে তারা পালিয়ে যায়।

পুলিশের এস আই আশিক জানান, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ করে একদল ছিনতাইকারী পুলিশের ওপর পাথর ছুড়ঁতে থাকে। এসময় আমিসহ ওসি আহত হয়। পাথরের আঘাতে পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পরে অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমি ভোর ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে সব ঘটনা অবহিত হই। পরে এক অভিযান চালিযে তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারা অপরাধের কথা স্বীকার করে। পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার  ঘটনায় তিনজনকে আসামি করে থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়। উক্ত মামলায় অজ্ঞাত আসামি করা হয় ১০/১৫ জনকে। বাকী আসামিদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কারাগারে অশোভন আচরণ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম