Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকচালককে পিটিয়ে মারল বন্ধুরা, ৩ জনকে পুলিশে দিলেন স্থানীয়রা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

ট্রাকচালককে পিটিয়ে মারল বন্ধুরা, ৩ জনকে পুলিশে দিলেন স্থানীয়রা

Advertisement

কুমিল্লার লালমাইয়ে আব্দুর রশিদ নামের এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে হত্যা করেছেন ঘনিষ্ঠ বন্ধুরা।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চর রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গণপিটুনি দিয়ে ৩ ঘাতককে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

নিহত আব্দুর রশিদ (৩৪) উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিনকে (৩৬) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

লালমাই থানার এসআই আবদুল্লাহ আল ফারুক বলেন, ভিকটিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীর এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক-সংক্রান্ত বিরোধের জের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীরা নিহতের ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম