Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই’

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

‘চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই’

Advertisement

বিএনপি ও তার সহযোগী সংগঠনে কোন চাঁদাবাজ, মাদকসেবী ও দুর্নীতিবাজদের স্থান হবে না বলে জানিয়েছেন ময়মনসিংহ- ১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রেংলার কিরণ দে মডেল কলেজ মাঠে গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো কোন চাঁদাবাজ, মাদকসেবী ও দুর্নীতিবাজদের আর দেখতে চাই না। যদি আমাদের দলের কোন নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি আরও বলেন, গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলাকে আলোকিত বিনির্মাণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এ সংসদীয় আসনে উন্নয়নমুলক কাজের জন্য প্রায় সাড়ে তিন শত কোটি বরাদ্দ আনা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলে সমাবেশে তিনি বলেন।

 উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা একেএম আনসার উদ্দিন, মো. ফজলুল হক, আব্দুস সালাম, বিএনপি নেতা শাহ্ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম