Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দ্বিতীয় স্বামীকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষায় এসে প্রথম স্বামীর হাতে আটক স্ত্রী

Icon

​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

দ্বিতীয় স্বামীকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষায় এসে প্রথম স্বামীর হাতে আটক স্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে প্রথম স্বামীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে রুবিনা আক্তার নামে এক গৃহবধূকে প্রবাসী নতুন স্বামীসহ হাতেনাতে ধরেছেন তার প্রথম স্বামী শরীফ মিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে নান্দাইল উপজেলা হাসপাতাল সংলগ্ন রিতা ডায়াগনস্টিক সেন্টারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামের শরীফ মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। শরীফ নরসিংদীতে বাবুর্চির চাকরি করে স্ত্রীর পড়াশোনাসহ সার্বিক খরচ চালাতেন। পারিবারিক মনোমালিন্যের সুযোগ নিয়ে রুবিনা প্রথম বিয়ের তথ্য গোপন করে বাবা-মায়ের কথামতো ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবাসী হাফেজ আবু হানিফকে দ্বিতীয় বিয়ে করেন।

​বিষয়টি জানতে পেরে শরীফ লিগ্যাল এইডের মাধ্যমে উকিল নোটিশ পাঠালেও রুবিনা তা অস্বীকার করেন। শনিবার রুবিনা নতুন স্বামীকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে এলে প্রথম স্বামী শরীফ তাদের আটক করেন।

​প্রথম স্বামী শরীফ মিয়ার অভিযোগ, ‘চাকরির উপার্জিত সব টাকা রুবিনাকে দিয়েছি। সে তালাক না দিয়েই গোপনে প্রতারণামূলক বিয়ে করেছে। আমি টাকা উদ্ধার ও ন্যায়বিচার চাই।’

​তবে অভিযোগ অস্বীকার করে রুবিনা ও তার বাবা আব্দুল কাইয়ূম জানান, শরীফকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে; কাগজ না পৌঁছানোর দায় তাদের নয়।

​নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য তাদের থানায় আনা হয়েছিল। এটি পারিবারিক বিষয় হওয়ায় মেয়েকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম