Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাহাড়ে ছবি তোলার প্রবল আগ্রহ ছিল অপ্রতীমের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

পাহাড়ে ছবি তোলার প্রবল আগ্রহ ছিল অপ্রতীমের

নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতীম। ফাইল ছবি

Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের ছবি তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল। কোটবাড়ী পর্যটন কেন্দ্র এবং পাহাড়ি দৃশ্যের সঙ্গে ছবি তুলতে প্রায়ই বন্ধুদের সঙ্গে ছুটে যেত অপ্রীতম। বিদ্যালয় ছুটির ফাঁকে ফাঁকে পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াত এই কিশোর। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিহত অপ্রতীমদের বাসায় যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় মনিরুল হক চৌধুরীর কাছে এসব কথা বলেন অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার। 

সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ফিরোজ শাহরিয়ার। এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকেও কাঁদতে দেখা গেছে।

অপ্রতীমের বাবা বলেন, ও প্রায়ই ছবি তুলতে যেত। অনেকের সঙ্গেই ছবি তুলত। গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেয়ে বের হয় অপ্রতিম। এ সময় অপ্রতিম আমাকে বলল- বাবা, আমি ছবি তুলতে যাব, এই ড্রেসটাই কি থাকবে নাকি পরিবর্তন করব? আমি বললাম- না, এটাই থাকুক। তারপর পরনের পাঞ্জাবি আর পায়জামা পরেই বের হয়ে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও ফিরে না আসায় তার সঙ্গে নিয়ে যাওয়া মায়ের আইফোনে কল দিই কিন্তু নম্বর বন্ধ পাওয়া যায়। পরে রাতে পুলিশকে ইনফর্ম করি এবং সাধারণ ডায়েরি করি। শনিবার দুপুরে বাঁশ কাটতে গিয়ে অপ্রতীমের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।  

তিনি বলেন, আমার ছেলে যদি খারাপ হতো কিংবা কোনো মেয়েলি ব্যাপার থাকতো তখন না হয় ভিন্ন কথা ছিল। কিন্তু একটা ফোনের জন্য আমার ছেলেটাকে এভাবে মেরে ফেলল! বলে ফের ডুকরে কেঁদে উঠেন তার বাবা। এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বাবা ফিরোজ শাহরিয়ারকে সান্ত্বনা দেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতীম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের পাহাড়ি ঢাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত অপ্রতীম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন এবং আনাছ নামে দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম