Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

Advertisement

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

শেখ রহমত উল্লাহ। ফাইল ছবি

Advertisement

চাঁদপুরের শাহরাস্তির পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি নিজের ভাবিকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। 

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নিজের ভাবিকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম