ফুলসজ্জিত গাড়িতে ৩ পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ চাকরিজীবন শেষে অবসর গ্রহণকারী চান্দিনা থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চান্দিনা থানার পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস মিয়া।
বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে অবসর-পরবর্তী জীবনে তাদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় চান্দিনা থানা পরিবারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের দীর্ঘদিনের সেবা ও অবদান ভবিষ্যতেও চান্দিনা থানা পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানানো হয়।
চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান ফুল দিয়ে সাজানো গাড়িতে করে অবসরপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।
