Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরীপুরে বাইশের সেরা স্বজন শামীমা খানম মীনাকে সংবর্ধনা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

গৌরীপুরে বাইশের সেরা স্বজন শামীমা খানম মীনাকে সংবর্ধনা

গৌরীপুরে বাইশের সেরা স্বজন শামীমা খানম মীনাকে সংবর্ধনা

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের প্রথম দিন থেকে বাইশটি বছর কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, মানবিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে সব কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্ষসেরা স্বজন শামীমা খানম মীনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গৌরীপুরে স্বজন সমাবেশের ২২তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা এ সময় তাকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা, সেলাইমেশিন ও উপঢৌকন তুলে দিয়ে সংবর্ধিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

অনুভূতি প্রকাশে শামীমা খানম মীনা বলেন, আমার বড় ভাই আতাউর রহমান একজন চিত্রশিল্পী ছিলেন। সেখানে ব্যানারের অর্ডার দেওয়া হয়। আমি সেই ব্যানারটি কখন নিতে আসবে তার জন্য অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষার মধ্য দিয়েই স্বজন সমাবেশে সম্পৃক্ত হওয়া। আগামীতেও প্রত্যেকটি মানবিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেব। এটা আমার খুব ভালো লাগে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজনের সহ-সভাপতি একেএম মাহফুজুল হক, নাদিরা জামান পাপ্পা, মো. ফিরোজ মিয়া, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম