Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় আ.লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

কুমিল্লায় আ.লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কুমিল্লায় আ.লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Advertisement

কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের দুই হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৭ শতাধিক এবং আওয়ামী লীগের ১৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

বৃহস্পতিবার বিকালে (২৪ সেপ্টেম্বর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও বরুড়া উপজেলা বাজুসের সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭শ কর্মী-সমর্থক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

জাকারিয়া তাহের সুমন নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, যারা ভালো কাজ করেন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান তারা আমার রাজনৈতিক সহযোগী হতে পারেন। আপনারা দলে যোগ দিয়ে কোনো ধরনের অপকর্ম করলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির ত্যাগী এবং সিনিয়রদের নির্দেশনা মেনে চলতে হবে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না।

অনুষ্ঠানে বরুড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম