মুরগিভর্তি ভ্যানে মিলল পিস্তল ম্যাগাজিন গুলি
Advertisement
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
বেনাপোলে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুরগিভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে অস্ত্রের একটি চালান নিয়ে বেনাপোলের দিকে আসা হচ্ছে।
পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অস্ত্র আইনে মামলা করে উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ আটক ভ্যানচালককে যশোর আদালতে পাঠানো হবে।

-6ad3712ab10ff.jpg)