Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

ছবি: সংগৃহীত

Advertisement

ঝালকাঠির নলছিটিতে ওয়ারেন্টভুক্ত আসামি দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪৫ জন নামীয় ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- জাহাঙ্গীর মৃধার ছেলে রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মজিবুর রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০),  নূর মোহাম্মদের ছেলে সেলিনা বেগম (৫৫), মজিদ হাওলাদারের সোহেল হাওলাদার (২৭), মৃত মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা এবং মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮)। গ্রেফতার আসামিরা দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং মূল আসামিসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও তার স্বজনরা। তাদের হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম

সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম