Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় নয়’

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

‘শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় নয়’

হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল

Advertisement

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, হোমনার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করতে দেওয়া হবে না। কেউ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্ন ঘটালে কিংবা শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সেলিম ভূঁইয়া বলেন, হোমনার মানুষ শান্তিপ্রিয়, আমিও শান্তিপ্রিয়। আমরা শান্তি চাই, উন্নয়ন চাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাহারা দিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরাও সেই বার্তা দিতে চাই—হোমনায় সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের কোনো জায়গা হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, তাদের হাতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হত্যার ঘটনা ঘটেছে। এরপরও আমরা আমাদের নেতাকর্মীদের সংযত রেখেছি। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। আমরাও প্রতিহিংসার রাজনীতি চাই না। তবে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের পর কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যে তিনি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রেখে নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হিমেল, দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, যুগ্ম সম্পাদক শেফালী বেগম, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল সরকার, শ্রমিক দলের সভাপতি মো. মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি অহিদুজ্জামান মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম অপুসহ উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আরও পড়ুন

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম