Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একই পরিবারের ১৩ জন অবরুদ্ধ, ১২ ঘণ্টা পর উদ্ধার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

একই পরিবারের ১৩ জন অবরুদ্ধ, ১২ ঘণ্টা পর উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাসার গেটে তালা লাগিয়ে ও বালুর বস্তা ফেলে একই পরিবারের ১৩ জনকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষরা। একইভাবে মার্কেটের প্রত্যেকটি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে রোববার (২৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে নতুন মহিলা কলেজ এলাকার ওই ভবন থেকে পুলিশ তাদের উদ্ধার করে। পরে মার্কেটের সামনে থেকে বালুর বস্তাও সরিয়ে নেয় অভিযুক্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম আবির সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বাঞ্চানগর এলাকার জামাল হোসেন, তারেক হোসেন, রুবেল হোসেন, তোফায়েল আহমেদ ও মো. মোহনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের সামনে অভিযুক্তদের লোকজন এসে গেট ও দোকানের তালা খুলে দিলেও কাউকে আটক করা হয়নি। গেটে তালাবদ্ধ অবস্থায় প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন ৯ জন নারী, তিনজন শিশু ও একজন বৃদ্ধ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৪৮ শতাংশ জমিতে ভবন নির্মাণ করে ভুক্তভোগী পরিবার ঘটনাস্থলে বসবাস করে আসছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভবনটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে। দখল করতে না পেরে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা বেগমদের কাছ থেকে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাতে মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে, বাসার গেটে তালা ও দোকানে তালা লাগিয়ে দেয় অভিযুক্তরা।  

অবরুদ্ধ রহিমা বেগম, মুন্নীসহ কয়েকজন জানান- জামাল, তারেক, রুবেল, তোফায়েলসহ ১৫-২০ জন এসে গেট ও দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। এ ছাড়া গেটে ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে তাদের অবরুদ্ধ করে রাখে অভিযুক্তরা। তারা ভুক্তভোগীদের বিভিন্ন হুমকি-ধমকিও দিয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্তদের পরিবারের এক সদস্য বলেন, আমার বাবার সম্পদ রহিমা বেগমরা দখল করে রেখেছে। তাদের কাছে কোনো কাগজপত্র নেই। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধদের উদ্ধার করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

ওসিকে যুবলীগ নেতার হুমকি হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

তাহেরপুত্র বিপ্লবের কল রেকর্ডিং ভাইরাল ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আরও পড়ুন

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটা সেই এসআই প্রত্যাহার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটা সেই এসআই প্রত্যাহার

সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল

সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল

রাজশাহীতে নগর ভবনে ককটেল ও ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

রাজশাহীতে নগর ভবনে ককটেল ও ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম