Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

Advertisement

ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ‘ভোলা নর্থ-৩’ নামের তৃতীয় কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ গ্যাসকূপের তৃতীয় স্তরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু করা হয়, যা এখনো চলমান রয়েছে।

বাপেক্স জানায়, ভোলা নর্থ-৩ নামের কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এতে প্রথম স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট, দ্বিতীয় স্তরে ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীর থেকে দৈনিক ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট এবং তৃতীয় স্তরে ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ মিটার গভীর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত গ্যাস মজুতের পরিমাণ সম্পর্কে ডিএসটি শেষ হওয়ার পর জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর থেকে ভোলা নর্থ-৩ নামে নতুন কূপ খননের কাজ শুরু হয়ে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়। পরে গত ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হয় এবং ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু করা হয়। এরপর ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের ডিএসটি শুরু হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী

হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী

আরও পড়ুন

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক

এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম