Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

শীতকালে শিশুর পেট সুস্থ রাখতে যেসব পানীয় দিতে পারেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

শীতকালে শিশুর পেট সুস্থ রাখতে যেসব পানীয় দিতে পারেন

শিশুদের পেটের সমস্যা। ছবি: সংগৃহীত

Advertisement

শিশুদের পেটের সমস্যা এখন খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডায়রিয়া, বমি, গ্যাস, অম্বল কিংবা হঠাৎ পেটে ব্যথা—এ ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। অনেক সময় অভিভাবকেরা বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও ঘন ঘন এমন সমস্যা হলে সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে শীতকালে স্টমাক ফ্লু ও হজমজনিত সমস্যার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই শিশুর পেট ভালো রাখতে খাবারের পাশাপাশি কিছু হালকা ও পুষ্টিকর পানীয় উপকারী হতে পারে।

কোন কোন পানীয় শিশুর পেট ভালো রাখতে সাহায্য করে?

আদা-লেবুর পানি

আদা হজমশক্তি বাড়াতে সহায়ক এবং লেবু শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এক গ্লাস গরম পানিতে সামান্য আদা কুচি বা গ্রেট করে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে তাতে অল্প লেবুর রস মেশান। চাইলে এক চিমটি বিট লবণ যোগ করা যেতে পারে। এই পানীয় পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।

দারচিনি-মধুর পানীয়

দারচিনিতে থাকা প্রাকৃতিক উপাদান অন্ত্রের প্রদাহ কমাতে এবং গ্যাসজনিত অস্বস্তি দূর করতে কার্যকর। এটি বিপাকক্রিয়াও উন্নত করে। এক গ্লাস পানিতে এক টুকরো দারচিনি বা আধা চা-চামচ দারচিনি গুঁড়ো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। পানি কিছুটা ঠান্ডা হলে এক চা-চামচ মধু মিশিয়ে শিশুকে পান করাতে পারেন।

শসা-লেবু-আদার স্মুদি

শসা, লেবু ও আদা একসঙ্গে ব্লেন্ড করে শাঁসসহ স্মুদি তৈরি করা যায়। এই পানীয় শরীরকে হাইড্রেট রাখে এবং হজমে সহায়তা করে। বিকল্প হিসেবে এক চা-চামচ জিরা ও এক টুকরো আদা ২০০ মিলিলিটার পানিতে ফুটিয়ে ছেঁকে সেই পানি পান করালেও উপকার পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ কথা: শিশুর বয়স ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এসব পানীয় অল্প পরিমাণে দেওয়া উচিত। পেটের সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

আরও পড়ুন

বংশগত ক্যানসারের ঝুঁকি জানাবে ৩ পরীক্ষা, খরচ কত?

বংশগত ক্যানসারের ঝুঁকি জানাবে ৩ পরীক্ষা, খরচ কত?

ডিমেনশিয়া রোগীদের ‘পাখি থেরাপি’ চিকিৎসা, বাড়ছে স্মৃতিশক্তি!

ডিমেনশিয়া রোগীদের ‘পাখি থেরাপি’ চিকিৎসা, বাড়ছে স্মৃতিশক্তি!

নিজের টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন সাফল্য

নিজের টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন সাফল্য

আলো দিয়েই কি জাগানো যায় স্মৃতি, নোবেলজয়ী আবিষ্কারে নতুন আশা

আলো দিয়েই কি জাগানো যায় স্মৃতি, নোবেলজয়ী আবিষ্কারে নতুন আশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম