Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

উপসর্গের আগেই হানা দিতে পারে প্রোস্টেট ক্যানসার, যা বললেন চিকিৎসক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

উপসর্গের আগেই হানা দিতে পারে প্রোস্টেট ক্যানসার, যা বললেন চিকিৎসক

Advertisement

আপনার শরীরে কোনো উপসর্গ নেই। অথচ নীরবে বাড়তে পারে প্রোস্টেট ক্যানসার। তাই ৫০ পেরোলেই প্রোস্টেট ক্যানসার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে পরিবারে ক্যানসারের নজির থাকলে ও ঝুঁকি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানিয়েছেন তারা। 

বিশেষজ্ঞরা বলছেন, ন্যাশনাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগ্রামের তথ্যানুযায়ী, পুরুষের ক্যানসারে প্রায় ৬.৯ শতাংশই প্রোস্টেট ক্যানসার। প্রতি ৮১ পুরুষের মধ্যে প্রায় একজনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রস্রাব শুরু করতে সমস্যা, প্রস্রাবের গতি কমে বা থেমে যাওয়া, রাতে বারংবার প্রস্রাব, প্রস্রাবে বা বীর্যে রক্ত, অকারণে ওজন কমা কিংবা কোমর, উরুসন্ধিতে দীর্ঘস্থায়ী ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। যদিও এসব ক্যানসার নিশ্চায়ক লক্ষণ নয়, তবে ইঙ্গিত ও সন্দেহ থেকেই যায়।

হাওড়ার নারায়ণা সুপার–স্পেশ্যালিটি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ সুমন মল্লিক বলেন, ‘৫০ বছর বয়সের পর পুরুষের নিজেদের ঝুঁকি বোঝা ও প্রোস্টেটের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।’

প্রাথমিকপর্যায়ে ধরা পড়লে চিকিৎসার সুযোগও বেশি থাকে বলে জানান তিনি।

পরিবারে প্রোস্টেট ক্যানসার কিংবা স্তন ও ডিম্বাশয়ের নির্দিষ্ট ধরনের ক্যানসারের ইতিহাস থাকলেও চিকিৎসককে জানানো জরুরি। প্রয়োজন অনুযায়ী প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) রক্তপরীক্ষা করা হবে কিনা, তাও চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত বলে মনে এ বিশেষজ্ঞ চিকিৎসক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

অ্যান্টিবায়োটিক সেবনকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

অ্যান্টিবায়োটিক সেবনকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি কেন বাড়ে, যা জানালেন দেবী শেঠি

মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি কেন বাড়ে, যা জানালেন দেবী শেঠি

সুস্থ হার্ট বলতে কী বোঝায়, জানালেন ডা. দেবী শেঠি

সুস্থ হার্ট বলতে কী বোঝায়, জানালেন ডা. দেবী শেঠি

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে

তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে

আরও পড়ুন

উপসর্গের আগেই হানা দিতে পারে প্রোস্টেট ক্যানসার, যা বললেন চিকিৎসক

উপসর্গের আগেই হানা দিতে পারে প্রোস্টেট ক্যানসার, যা বললেন চিকিৎসক

বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে ডাক্তার, দালাল চক্রে জিম্মি মিটফোর্ড

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে ডাক্তার, দালাল চক্রে জিম্মি মিটফোর্ড

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম