Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

যেসব ভেষজ থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ রাখে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

যেসব ভেষজ থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ রাখে

ফাইল ছবি

Advertisement

থাইরয়েডের সমস্যা (হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম) পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও অশ্বগন্ধা, কালোজিরা, আদা এবং লেমন বামের মতো কিছু ভেষজ উপাদান প্রদাহ কমিয়ে এবং হরমোনের ভারসাম্য বজায় রেখে এর উপসর্গ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তবে মনে রাখা জরুরি— এই ভেষজগুলো কেবল সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করে থাকে এবং ডাক্তারের নির্ধারিত ওষুধের বিকল্প নয়।

থাইরয়েডের সমস্যা পুরোপুরি নিরাময় করতে না পারলেও কিছু ভেষজ উপাদান থাইরয়েড হরমোনের ভারসাম্য রক্ষা করতে এবং উপসর্গ কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তবে থাইরয়েডের ধরন অনুযায়ী ভেষজের কার্যকারিতা ভিন্ন হয়ে থাকে।

আর গলা ও ঘাড়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি। এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের প্রায় সব ধরনের বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড হরমোন যদি কম বা বেশি পরিমাণে নির্গত হয়, তখন দেখা দেয় নানা সমস্যা। থাইরয়েডের সমস্যা থাকলে রোজ ওষুধ খেতেই হয়। 

তবে ওষুধের সঙ্গে আয়ুর্বেদের সাহায্য নেওয়াও প্রয়োজন। আয়ুর্বেদে এমন বেশ কিছু ভেষজ উপাদান খাওয়ার পরামর্শ দিয়েছেন, যা থাইরয়েডের গ্রন্থির কাজকর্ম প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ রাখে। আপনি যদি থাইরয়েডের রোগী হন, তবে খেয়ে দেখতে পারেন বেশ কয়েকটি। এতে ইমিউনিটিও শক্তিশালী হবে।

সজনে ডাঁটা, ফুল, পাতা— এই গাছের প্রায় সব উপাদানই পুষ্টিতে ভরপুর। সজনে হলো সুপারফুড। এই খাবার থাইরয়েডে হরমোনের কারণে হওয়া শারীরিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে।

ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হলে বিপাকহার ভালো হওয়া চাই। এই বিপাকহার নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন। এবার থাইরয়েড গ্রন্থি যদি ঠিকমতো কাজ না করে, এখানেই তৈরি হয় সমস্যা। থাইরয়েড গ্রন্থি থেকে যদি কম বা বেশি পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, তখনই বুঝতে হবে রোগী থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এ ক্ষেত্রে হয় রোগীর ওজন অত্যধিক বেড়ে যাবে, না হলে মারাত্মক কমে যাবে। এ ছাড়া শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে।

থাইরয়েড মূলত দুই ধরনের হয়— হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়ে এবং হাইপারথাইরয়েডিজমে রোগীর ওজন কমতে থাকে। এ ছাড়া ক্লান্তি, দুর্বলতা, মানসিক অবসাদ, ঘন ঘন সর্দি-কাশি, শুষ্ক ত্বক, হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয়।

এ ছাড়া আয়ুর্বেদে ব্যাপক ব্যবহার রয়েছে অশ্বগন্ধার। এই ভেষজ উপাদান কর্টিসল হরমোনের (স্ট্রেস হরমোন) মাত্রা কমাতে এবং থাইরয়েডের গ্রন্থির কাজকে সচল রাখতে সাহায্য করে। যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, তাদের জন্য বেশ উপকারী অশ্বগন্ধা। আর একইভাবে হলুদও থাইরয়েডের জন্য ভীষণ উপযোগী। এটি শরীরের প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতাকেও সচল রাখে। এ ধরনের খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলেই থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। থাইরয়েডের রোগীদের নিয়মিত ওষুধ খেতেই হয়। ওষুধের পাশাপাশি আয়ুর্বেদে বেশ কিছু ভেষজ উপাদানের কথাও উল্লেখ রয়েছে। সেগুলো খেলেও থাইরয়েড হরমোন ভারসাম্য স্বাভাবিক থাকে। 

এ বিষয়ে ভারতের খ্যাতনামা আয়ুর্বেদিক চিকিৎসক সুমিত সুর বলেন, ‘থাইরয়েড মেটাবলিক ডিসঅর্ডার। তাই আয়ুর্বেদ সে রকমই খাবারের কথা বলে, যেগুলো বিপাকহারে সাহায্য করবে।’ সাধারণত হলুদ, অশ্বগন্ধা, কাঞ্চন, গুগ্গুল, শতমূলীর মতো ভেষজ খাবার খেলেই থাইরয়েড রোগীরা সুস্থ থাকেন বলে জানিয়েছে ডা. সুর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুধু ক্লান্তি বা ওজন বৃদ্ধি নয়, থাইরয়েডের সমস্যায় বাড়তে পারে উচ্চ রক্তচাপ

শুধু ক্লান্তি বা ওজন বৃদ্ধি নয়, থাইরয়েডের সমস্যায় বাড়তে পারে উচ্চ রক্তচাপ

থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ

থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, কারা বেশি ঝুঁকিতে?

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, কারা বেশি ঝুঁকিতে?

অনুমোদন পেল থাইরয়েডজনিত চোখের রোগের ওষুধ, ঘরে বসেই চিকিৎসা

অনুমোদন পেল থাইরয়েডজনিত চোখের রোগের ওষুধ, ঘরে বসেই চিকিৎসা

অকারণে ওজন কমছে, থাইরয়েড কিনা— লক্ষণগুলো খেয়াল করুন

অকারণে ওজন কমছে, থাইরয়েড কিনা— লক্ষণগুলো খেয়াল করুন

থাইরয়েড ক্যানসারের ৫ লক্ষণ, অবহেলা করলেই বিপদ

থাইরয়েড ক্যানসারের ৫ লক্ষণ, অবহেলা করলেই বিপদ

আরও পড়ুন

যেসব ভেষজ থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ রাখে

যেসব ভেষজ থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ রাখে

২১ বৃক্ষ লতা গুল্ম পাতা ফুল ও ফলের রয়েছে রোগ সারানোর অসাধারণ ক্ষমতা

২১ বৃক্ষ লতা গুল্ম পাতা ফুল ও ফলের রয়েছে রোগ সারানোর অসাধারণ ক্ষমতা

যে সবজিতেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা

যে সবজিতেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম