থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের প্রতিদিনের রান্নায় লবণ একটি অপরিহার্য উপাদান। খাবারের স্বাদ বাড়াতে লবণ ব্যবহার করলেও অনেকেই খেয়াল করেন না, এতে পর্যাপ্ত আয়োডিন রয়েছে কি না। অথচ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই খনিজ উপাদান থাইরয়েড গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ, বিপাকক্রিয়া সচল রাখা এবং শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শরীরের খুব অল্প পরিমাণ আয়োডিন প্রয়োজন হলেও এর প্রভাব ব্যাপক। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন তৈরিতে আয়োডিন অপরিহার্য। এসব হরমোন শরীরের বিপাকক্রিয়া, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে সহায়তা করে। শরীরে আয়োডিনের ঘাটতি দেখা দিলে এসব কার্যক্রম ব্যাহত হতে পারে।
১. আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এর ফলে হাইপোথাইরয়েডিজমের ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় সারাক্ষণ ক্লান্তি, অবসাদ, অকারণে ওজন বৃদ্ধি, ঠান্ডা বেশি অনুভব করা এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
২. দীর্ঘদিন আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। এ অবস্থাকে গলগণ্ড বলা হয়। এতে গলার সামনের অংশে দৃশ্যমান ফোলা বা পিণ্ড তৈরি হয়, যা অবহেলা করা উচিত নয়।
৩. গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মারাত্মক আয়োডিনের ঘাটতি শিশুর মানসিক ও শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি গর্ভপাত ও অপরিণত সন্তান প্রসবের ঝুঁকিও বাড়তে পারে।
৪. শিশুদের শরীরে আয়োডিনের অভাব দেখা দিলে বুদ্ধিবৃত্তিক বিকাশ, শেখার ক্ষমতা ও স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
৫. পর্যাপ্ত থাইরয়েড হরমোনের অভাবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে মনোযোগ ধরে রাখা ও দৈনন্দিন কাজে সক্রিয় থাকার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
৬. আয়োডিনের অভাবে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এতে ওজন বৃদ্ধি, কর্মক্ষমতা হ্রাস এবং সার্বিকভাবে দুর্বলতা অনুভূত হতে পারে।
প্রতিরোধে করণীয়
আয়োডিনের ঘাটতি প্রতিরোধের সহজ উপায় হলো মানসম্মত আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা। লবণ কেনার সময় প্যাকেটের গায়ে আয়োডিনযুক্ত কি না, তা যাচাই করতে হবে। পাশাপাশি লবণ আর্দ্রতা ও তাপ থেকে দূরে, মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করা উচিত। এতে লবণের আয়োডিনের গুণাগুণ বজায় রাখতে সহায়তা করে।
সূত্র: নিউজ ১৮

-6ae4c200815bd.jpg)