Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে প্রতিদিন যে ৮ নিয়ম মেনে চলা জরুরি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে প্রতিদিন যে ৮ নিয়ম মেনে চলা জরুরি

ফাইল ছবি

Advertisement

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাবারদাবার ও নিয়মিত ওষুধের পাশাপাশি শারীরিক পরিশ্রমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকেই মনে করেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কঠিন ব্যায়াম বা নিয়মিত জিমে যাওয়া প্রয়োজন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের সাধারণ হাঁটাচলা, সাইকেল চালানো কিংবা হালকা ব্যায়ামও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডায়াবেটিস ইউকের তথ্য অনুযায়ী, শারীরিক পরিশ্রমের সময় পেশি শক্তি উৎপাদনের জন্য রক্তে থাকা অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করে। এতে রক্তে শর্করার মাত্রা কমতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। ফলে শরীর আরও দক্ষতার সঙ্গে গ্লুকোজ ব্যবহার করতে পারে।

ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়ামের ক্ষেত্রে আটটি বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

১. অল্প সময় হাঁটা দিয়ে শুরু করুন

নতুন করে ব্যায়াম শুরু করলে প্রথমেই কঠিন ব্যায়াম করার প্রয়োজন নেই। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি দিয়ে শুরু করুন। ধীরে ধীরে শারীরিক সক্ষমতা বাড়লে হাঁটার সময়ও বাড়াতে পারেন।

২. পছন্দের ব্যায়াম বেছে নিন

ব্যায়ামকে বিরক্তিকর মনে হলে নিয়মিত করা কঠিন হয়ে পড়ে। তাই নিজের পছন্দ অনুযায়ী সাইকেল চালানো, সাঁতার, হালকা স্ট্রেচিং কিংবা ঘরে গান শুনে নাচের মতো কার্যক্রম বেছে নিতে পারেন।

৩. ঘরের মধ্যেও সক্রিয় থাকুন

সময় না থাকলে বা আবহাওয়া খারাপ হলে ঘরেই হাঁটাহাঁটি করুন। টেলিভিশনে বিজ্ঞাপন চলার সময় হাঁটা, চা তৈরির অপেক্ষায় চলাফেরা কিংবা লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করাও শারীরিক সক্রিয়তা বাড়াতে সাহায্য করে।

৪. হালকা শক্তিবর্ধক ব্যায়াম করুন

পেশির শক্তি বাড়াতে ভারী ওজন তোলার প্রয়োজন নেই। পানিভর্তি বোতল বা ছোট পাত্র দিয়ে হাতের সাধারণ ব্যায়াম করতে পারেন। এতে পেশি সক্রিয় থাকে।

৫. ব্যায়ামের আগে-পরে রক্তে শর্করা পরীক্ষা করুন

যারা ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করেন, তাদের ব্যায়ামের আগে ও পরে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। এতে হঠাৎ শর্করা কমে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা যায়। জরুরি পরিস্থিতির জন্য সঙ্গে গ্লুকোজ বা মিষ্টি খাবার রাখুন।

৬. জটিলতা থাকলে কঠিন ব্যায়াম এড়িয়ে চলুন

ডায়াবেটিসের কারণে হৃদ্যন্ত্র, কিডনি বা চোখে সমস্যা দেখা দিলে উচ্চমাত্রার ব্যায়াম কিংবা ভারী ওজন তোলা এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা হাঁটা, সাঁতার বা বসে বসে ব্যায়াম করতে পারেন।

৭. পায়ের সুরক্ষায় সতর্ক থাকুন

ডায়াবেটিস রোগীদের পায়ে অসাড়তা বা অনুভূতি কমে যাওয়ার সমস্যা হতে পারে। তাই ব্যায়ামের সময় আরামদায়ক জুতা ব্যবহার করুন। পায়ে অসাড়তা থাকলে দৌড়ানোর মতো অতিরিক্ত চাপের ব্যায়াম এড়িয়ে চলুন।

৮. শরীরের ক্লান্তিকে গুরুত্ব দিন

অতিরিক্ত ক্লান্তি বা অসুস্থতা অনুভব করলে জোর করে ব্যায়াম করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীর সুস্থ হলে আবার ব্যায়াম শুরু করুন।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও পরিমিত শারীরিক পরিশ্রম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হলেও ব্যায়ামের ধরন ও মাত্রা ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী নির্ধারণ করা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়ামের রুটিন তৈরি করুন।

সূত্র: নিউজ ১৮

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ

থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ

শীতে ব্যায়ামের আগে পান করতে পারেন ৭ প্রাকৃতিক পানীয়

শীতে ব্যায়ামের আগে পান করতে পারেন ৭ প্রাকৃতিক পানীয়

৩০-এর আগেই বাড়ছে চোখের প্রেশার! গ্লকোমার নেপথ্যে লুকিয়ে প্রতিদিনের এক অভ্যাস

৩০-এর আগেই বাড়ছে চোখের প্রেশার! গ্লকোমার নেপথ্যে লুকিয়ে প্রতিদিনের এক অভ্যাস

সহবাসে সমস্যা হচ্ছে? হৃদরোগের আগাম সংকেত হতে পারে পুরুষের এই উপসর্গ

সহবাসে সমস্যা হচ্ছে? হৃদরোগের আগাম সংকেত হতে পারে পুরুষের এই উপসর্গ

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

আরও পড়ুন

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

রাত হলেই একাকীত্ব কেন বেশি ভোগায়?

রাত হলেই একাকীত্ব কেন বেশি ভোগায়?

থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ

থাইরয়েড থেকে মস্তিষ্ক— আয়োডিনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব অঙ্গ

শীতে ব্যায়ামের আগে পান করতে পারেন ৭ প্রাকৃতিক পানীয়

শীতে ব্যায়ামের আগে পান করতে পারেন ৭ প্রাকৃতিক পানীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম