Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

বেপজা অর্থনৈতিক অঞ্চল ৩ কোটি ডলারের চীনা বিনিয়োগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

বেপজা অর্থনৈতিক অঞ্চল ৩ কোটি ডলারের চীনা বিনিয়োগ

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেডএ) ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। 

এই বিনিয়োগে সেখানে একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করা হবে, যেখানে সরাসরি প্রায় ৫৮০ বাংলাদেশির কর্মসংস্থান হবে। শনিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা ও হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভ‚মি ইজারা চুক্তি সই হয়েছে। চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী, বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩৬ হাজার বর্গমিটার জমিতে কারখানাটি নির্মাণ করা হবে। পূর্ণ উৎপাদনে গেলে এটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার গ্রে ওভেন ফ্যাব্রিক উৎপাদনে সক্ষম হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসাবে বেছে নেওয়ায় হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ। 

তিনি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বেপজার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম