ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
নুসরাত ভারুচা।
|
ফলো করুন |
|
|---|---|
ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুম্বাইয়ে ফিরিয়ে এনে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানান তার জনসংযোগ কর্মকর্তা।
কাজের পাশাপাশি অবকাশযাপনের জন্য বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানে দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বালি থেকে মুম্বাইয়ে নেওয়া হবে। সেখানেই তার অস্ত্রোপচার করা হবে।
নুসরাতের জনসংযোগ কর্মকর্তার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণে তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য সময় দিতে হবে। ফলে আগামী কয়েক দিনে তার কাজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
এদিকে দুর্ঘটনার আগে অভিনেত্রীকে টাইগার শ্রফের পরবর্তী একটি সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগার শ্রফ ও নুসরাত ভারুচাকে একসঙ্গে দেখা যাবে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে খোঁজা হচ্ছিল, যিনি শক্তিশালী অভিনয়ের পাশাপাশি চরিত্রের আবেগও ফুটিয়ে তুলতে পারবেন। নুসরাতকে শুরু থেকেই অন্যতম পছন্দ হিসেবে বিবেচনা করা হয়েছে। সিনেমাটিতে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ এবং দর্শকরা তাকে নতুন ধরনের ভূমিকায় দেখতে পাবেন।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদব। প্রযোজক ভিকি জৈনের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ভিজে ফ্রেমসের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হচ্ছে।
নুসরাতকে সর্বশেষ সোহুম শাহের সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।
সূত্র: এনডিটিভি

-6abf9fc563490.jpg)