Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাঙালি নারীর চিরচেনা রূপে মায়াবতী পূর্ণিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

বাঙালি নারীর চিরচেনা রূপে মায়াবতী পূর্ণিমা

পূর্ণিমা। ফাইল ছবি

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমা বর্তমানে রুপালি পর্দায় খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ের নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বরাবরই সরব উপস্থিতি রয়েছে। এবং তার ভক্ত-অনুরাগীরা এখনো আগের মতোই তাকে ভালোবাসেন। 

বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার বর্তমান জনপ্রিয়তা তাকে ভক্ত-অনুরাগীদের মধ্যে দৃঢ়বন্ধন ধরে রেখেছে। তাই ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপভোগ্য। 

পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে তার ভক্ত-অনুরাগীরা। আর শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ— যেভাবেই সামাজিক মাধ্যমে উপস্থিতি থাক না কেন, তা যেন আলাদা করে নজর কাড়ে। এবারও সামাজিক মাধ্যমে তার ব্যতিক্রম নয়। 

জামদানি শাড়িতে নিজেকে সাজিয়েন পূর্ণিমা। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। সেই ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে, একেবারে বাঙালি নারীর চিরচেনা অপরূপ সাজে। পরনে নান্দনিক জামদানি, আর মাথার খোপায় ফুলের মালায় তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা আর আভিজাত্যের প্রতীক।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন— ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...’। এই ছোট্ট বাক্যেই যেন নিজের সাজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। 

পূর্ণিমার এই সাজে চোখে পড়ার মতো ছিল তার স্বাভাবিক সৌন্দর্য। অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য আর খোপায় ফুলের মালার সরল সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। ফলে পুরো লুকটিতে তৈরি হয়েছে এক ধরনের মায়াবী ও নান্দনিক আবহ। আর নিজেকে নিয়ে গেছেন অনন্য একরূপে।

সামাজিক মাধ্যমে তার প্রকাশ করা ছবিগুলো দেখে ভক্ত-অনুরাগীদের অনেকেই মুগ্ধ হয়েছেন। বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে পূর্ণিমার এই সরব উপস্থিতি যেমন মনে করিয়ে দেয়, ঠিক তেমনি ফ্যাশন বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল একসঙ্গে ৩ পুরস্কার

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল একসঙ্গে ৩ পুরস্কার

কে কোথায় কতটা সফল

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

আরও পড়ুন

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম