স্টেরয়েড বিতর্কে ট্রলারদের কড়া বার্তা ইন্দ্রানীর
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
টালিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে দেখে নেটিজেনদের একাংশ তুমুল কটাক্ষ করতে শুরু করেন। অভিনেত্রীর শারীরিক পরিবর্তন নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অনেকেই। এবার নিজের রোগা হওয়ার রহস্য ফাঁস করে ট্রলারদের একহাত নিলেন অভিনেত্রী নিজেই।
মাঝে বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন ইন্দ্রানী হালদার। আবার নতুন করে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে ধারাবাহিকে আর অভিনয় করার ইচ্ছে নেই তার, টানা কতক্ষণ কাজ করার মতো শরীর আর ঠিক থাকে নো বলেই জানান অভিনেত্রী। তবে গোয়েন্দা গিন্নির মতো যদি প্রজেক্ট থাকে, তাহলে অবশ্যই তিনি কাজ করতে চান বলেও জানান ইন্দ্রানী হালদার।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের উদ্দেশে অভিনেত্রী বলেন, 'করুক না আমার মতো জিম, আমার মতো ৮০ কেজি ওজন তুলুক না। দুই ঘণ্টা জিমে কেটে আসুক না কেন? আমার মতো অধ্যবসায় থাকুক না। আমার মতো ডায়েট করে দেখাক না। তবে তো বুঝব।
তিনি আরও বলেন, 'আগে খাবার কন্ট্রোল করতে হবে। মুখে তালা দিতে শিখতে হবে। খাব না মানে খাব না। আমি তো এভাবেই নিজের ওজন কমিয়েছি, এখন তো আমি সব খাই। বিরিয়ানি-মিষ্টি সবকিছুই এখন আমি খাই।'
ইন্দ্রানী হালদার রোগা হওয়ার জন্য স্টেরয়েড নিয়েছেন—এমন প্রশ্নে হেসে অভিনেত্রী বলেন, ‘পূজার আগে আর আমি খারাপ কথা বলতে চাই না। যার যা মনে হয়েছে হোক। আমার মতো অধ্যবসায় কেউ করতে পারবে না। যে বলছে তাকে জগন্নাথ আশীর্বাদ করুক।’

