Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

Advertisement

ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলে অভিনয়, শরীরী ভাষা ও তার পর্দার জনপ্রিয় অঙ্গভঙ্গি নিয়ে মজার ছলে নানা বিষয় শেখাচ্ছেন অভিনেতা।

গত শুক্রবার (৯ অক্টোবর) নিজের এই নতুন ডিজিটাল উদ্যোগের ঘোষণা দেন তিনি।

চ্যানেলটিতে প্রকাশিত প্রথম ভিডিওতে সালমান খানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী। ভিডিওতে প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান অন্য চরিত্রটিকে তার নিজস্ব শরীরী ভাষা, অঙ্গভঙ্গি এবং সংলাপ বলার ধরন রপ্ত করার কৌশল শেখান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের সেখানে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। লিংকটি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’

চ্যানেলটি চালুর পরপরই দর্শকদের সাড়া পেতে শুরু করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার।

চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং পর্দার বাইরের নিজস্ব জীবন তুলে ধরতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ইউটিউবে তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তার ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায় রাঁধুনি দিলীপকে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা, তাদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা গল্প উঠে আসে এসব ভিডিওতে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে।

অন্যদিকে, পরিবারকে নিয়ে ভ্লগ তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চনা পুরান সিংও। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান শেঠিকে নিয়ে তার ভিডিওগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরে অর্চনার দুই ছেলেও নিজেদের ইউটিউব চ্যানেল চালু করেন এবং সেখানেও সাফল্য পেতে শুরু করেছেন।

বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনা করছেন সালমান খান। চলচ্চিত্রের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।

বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে দুই দফায় মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়। সর্বশেষ স্থগিতের পর এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমানের মামলায় দিল্লি হাইকোর্টের নোটিশ, সিনেমা ঘিরে নতুন জটিলতা

সালমানের মামলায় দিল্লি হাইকোর্টের নোটিশ, সিনেমা ঘিরে নতুন জটিলতা

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

আরও পড়ুন

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম