|
ফলো করুন |
|
|---|---|
পরিচালক করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ সাম্প্রতিক পর্বে এসেছিলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেই অনুষ্ঠানে এ তারকা দম্পতি তাদের দাম্পত্যজীবনের নানা খুঁটিনাটি নিয়ে অকপট কথা বলেন। ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক মাধ্যমে ছবি দেওয়া এবং নিজেদের মধ্যে মনোমালিন্য— বাদ যায় না সেখানে কিছুই।
অনুষ্ঠানে বিভিন্ন মজার রাউন্ড থাকে। সেখানে সঙ্গীর মোবাইল ফোনের ওপর নজরদারি করেছেন কিনা, সেই প্রশ্নও করা হয়। উত্তর ইতিবাচক হলে একটি পানীয়তে চুমুক দিতে হবে। সিদ্ধার্থ তা করেননি। কিন্তু কিয়ারা সেই পানীয়তে চুমুক দেন। তারপরেই স্বামীকে প্রশ্ন করেন, 'তুমি কখনো আমার ফোন ঘাঁটাঘাঁটি করো না? সত্যিই কখনো দেখোনি?'
এরপর সঞ্চালক করণ জানতে চান, কিয়ারা সাধারণত ফোনে কিসের ওপর নজরদারি করেন। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, 'মাঝেমধ্যে এমনিই কিছু কথোপকথন পড়ি। কোনো বিশেষ কারণ নেই।' তিনি আরও বলেন, মাঝেমধ্যে রাতে কোনো আলোচনা এড়াতে সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ার ভান করেন।
অন্যদিকে শৌচালয়ের পরিচ্ছন্নতা ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা নিয়েও তাদের মতের অমিল রয়েছে। সিদ্ধার্থ জানান, কিয়ারা এত গরম পানি দিয়ে গোসল করেন যে, শৌচালয়ের ভেতরটা একেবারে বাষ্পে ভরে যায়।
হাসির ছলেই অভিনেতা আরও বলেন, 'ছুটিতে বেড়াতে গেলে আমার তুলনায় কিয়ারার ছবিই অনেক ভালো আসে। সব কৃতিত্ব ওর!' কিয়ারা আমার ভালো ছবি তুলতেই পারে না। তাই সামাজিক মাধ্যমে তিনি ভালো ছবি পোস্ট করতে পারেন না।
কিয়ারা অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ক্যামেরার সামনে তিনি সিদ্ধার্থের চেয়ে অনেক বেশি সাবলীল।
