Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৬ এএম

মালয়েশিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর কুয়ালালামপুরের তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররামে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুরাও বায়তুল মোকাররামের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, ঢাকা মহানগর সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সুমন চৌধুরী মিজান, আবুল বাশার আকন, মো. কামাল হোসেন, ইঞ্জি. শাহজালাল, মো. জাহাঙ্গীর সরদার, মো. সুমন, মো. হুমায়ুন, জসিম উদ্দিন, আল ইমরান, শাহিন আলম, মো. রিপন, আজিজুর রহমান, রফিক সরকার, মিজান মজুমদার, মো. ইসলাম প্রমুখ।

নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় দেশ–বিদেশে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন চলছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা

জুমার দিনের বিশেষ আমল সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা

জীবনের সংকট কাটাতে, রিজিকে বরকত পেতে ১০ আমল ও দোয়া

জীবনের সংকট কাটাতে, রিজিকে বরকত পেতে ১০ আমল ও দোয়া

কেউ দোয়া চাইলে শুধু ‘ইনশাআল্লাহ বা ফি আমানিল্লাহ’ বলাই কি যথেষ্ট?

কেউ দোয়া চাইলে শুধু ‘ইনশাআল্লাহ বা ফি আমানিল্লাহ’ বলাই কি যথেষ্ট?

অন্যের ষড়যন্ত্রের বেড়াজাল থেকে মুক্তির দোয়া

অন্যের ষড়যন্ত্রের বেড়াজাল থেকে মুক্তির দোয়া

অর্থকষ্টে পড়লে যেসব আমল করবেন

অর্থকষ্টে পড়লে যেসব আমল করবেন

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম